লেখক-দ্বীপ চন্দ্র সরকার 

ব্রহ্মপুত্রের তীরে আপনি জ্বেলেছিলেন যে আলো,

সেই আলোতে দূর হলো এই শহরের আঁধার কালো।

মুকুল নিকেতনের প্রাঙ্গণে, প্রতি ধূলিকণায়,
আপনারই পুণ্যস্মৃতি আজও যেন কথা কয়।

​আপনি তো শুধু শিক্ষক নন, ছিলেন অনন্য এক মালী,
স্নেহ-মমতায় ভরিয়ে দিতেন অবুঝ মনের ডালি।

শাসন ও সোহাগের এক অপূর্ব মেলবন্ধনে,
মানুষ গড়ার মন্ত্র আপনি বুনেছিলেন মনে।

​নিষ্পাপ সেই অমায়িক হাসি, সদালাপী মন,
ময়মনসিংহবাসী আপনাকে ভুলবে না কখনো,কোনোক্ষণ।

মহাপ্রাণের বিদায় আছে, আদর্শের তো মৃত্যু নেই,
আপনার দেখানো পথেই হাঁটছে প্রজন্ম এই।

​হে আলোর কারিগর, গ্রহণ করুন মোদের বিনম্র সালাম,
আপনারই চরণে উৎসর্গিত হৃদয়ের এই কালাম।

হাজারো প্রস্ফুটিত মুকুলের মাঝে বেঁচে থাকবেন চিরদিন,
কোনোদিনও শোধ হবে না আপনার এই ঋণ।