বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
এলেক্স বড়ুয়া,
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। ৭জুন রবিবার সকালে বান্দরবান সরকারি কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, প্রথমবারেরমত বান্দরবান সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়েছে যা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা। এসময় তিনি আরো বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং শিক্ষার প্রতি আরো আগ্রহ বৃদ্ধি করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে শিক্ষার প্রসার এগিয়ে নিতে হবে।
এসময় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, চেয়ারম্যানের একান্ত সহকারী আবদুল মোতালেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক রাশেদ,যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান’সহ বান্দরবান সরকারি কলেজের অন্যান্য শিক্ষকগন ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা জানান, ২৫লক্ষ টাকা ব্যয়ে আধুনিকরুপে বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইট নির্মাণ করা হবে আর এই স্মারক গেইট নির্মাণ করা হলে কলেজের সৌন্দর্য্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে।